লঘু ক্ষার ও গাঢ় ক্ষার

লঘু ক্ষার ও গাঢ় ক্ষার

লঘু (Dilute) ক্ষার ও গাঢ় (Concentrated) ক্ষার কী?

খুব সহজভাবে বললে, একটি ক্ষারের দ্রবণে কতটা পানি আর কতটা ক্ষার আছে, তার ওপর ভিত্তি করে তাকে লঘু বা গাঢ় বলা হয়।

:::warning
👍 উদাহরণ:
ধরো, ১০০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) একটি দ্রবণ আছে। যদি সেখানে ৯৮ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর মাত্র ২ গ্রাম পানি থাকে, তবে তা গাঢ় ক্ষার। আর যদি সেখানে মাত্র ৫ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ৯৫ গ্রাম পানি থাকে, তবে সেটি একটি লঘু ক্ষার।
:::


লঘু ও গাঢ় ক্ষারের বিভিন্ন ধর্ম

যদিও দুটোই ক্ষার, এদের ঘনত্বের ওপর ভিত্তি করে এদের ধর্মে কিছু জরুরি পার্থক্য দেখা যায়।

১. সাধারণ ক্ষারীয় ধর্ম

সব ক্ষারেরই কিছু সাধারণ ধর্ম আছে, কিন্তু লঘু আর গাঢ় অবস্থায় সেই ধর্মের তীব্রতা কম-বেশি হয়।

২. ক্ষয়কারী ধর্ম (Corrosive Nature)

৩. বিদ্যুৎ পরিবাহিতা

৪. ধাতুর সাথে বিক্রিয়া

কিছু সক্রিয় ধাতু (যেমন: জিঙ্ক, অ্যালুমিনিয়াম) গাঢ় ও উত্তপ্ত ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস (H₂) তৈরি করে। লঘু ক্ষারের সাথে এই বিক্রিয়া সাধারণত ঘটে না বা খুব ধীর গতিতে হয়।
উদাহরণ:

Zn+2NaOH(Hot and Conc.)Na2ZnO2+H2

লঘু ক্ষার বনাম গাঢ় ক্ষার: Summary

ধর্ম (Property) লঘু ক্ষার (Dilute Alkali) গাঢ় ক্ষার (Concentrated Alkali)
সংজ্ঞা ও গঠন যে দ্রবণে ক্ষারের চেয়ে পানির পরিমাণ অনেক বেশি থাকে। যে দ্রবণে পানির চেয়ে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে।
ক্ষয়কারী ক্ষমতা তুলনামূলকভাবে কম ক্ষয়কারী। অত্যন্ত ক্ষয়কারী এবং দাহক। ত্বক ও অন্যান্য বস্তুর মারাত্মক ক্ষতি করে।
এসিডের সাথে বিক্রিয়া ধীর গতিতে বিক্রিয়া করে এবং কম তাপ উৎপন্ন হয়। দ্রুত ও তীব্রভাবে বিক্রিয়া করে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়।
লিটমাস পরীক্ষা লাল লিটমাসকে নীল করে। লাল লিটমাসকে নীল করে। (ফলাফল একই)
বিদ্যুৎ পরিবাহিতা দুর্বল বিদ্যুৎ পরিবাহী (কারণ কম আয়ন থাকে)। উত্তম বিদ্যুৎ পরিবাহী (কারণ বেশি আয়ন থাকে)।
উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ৫% জলীয় দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের ৯৮% জলীয় দ্রবণ।
Powered by Forestry.md